কালীগঞ্জে একদিনে সর্বোচ্চ ৫৪ জনের করোনা শনাক্ত, টিকা দেয়া হয়েছে মোট ১৩,৪৬১ জনকে

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় কালীগঞ্জের ৮১ জনের নমুনা পরীক্ষার সর্বোচ্চ ৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসেব অনুযায়ী শতকরা ৬৬ দশমিক ৬৬ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত কালীগঞ্জে কোভিড ভ্যাকসিন দেয়া হয়েছে মোট ১৩ হাজার ৪৬১ জনকে।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন মিয়া।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ”গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৫৪ জন। এ পর্যন্ত কালীগঞ্জে কোভিড ভ্যাকসিন দেয়া হয়েছে মোট ১৩ হাজার ৪৬১ জনকে। আর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ৭ হাজার ৮৮০ জনকে।

”এ পর্যন্ত কালীগঞ্জে মোট ৭ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১ হাজার ২৭৮ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ৮৯৬ জন।”

আরো জানা যায়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক কালীগঞ্জ পৌরসভা এলাকায় ১৮, তুমুলিয়া ইউনিয়নে ১৮ জন, জাঙ্গালিয়া ইউনিয়নে ৬ জন, নাগরী ইউনিয়নে ৬ জন, জামালপুর ইউনিয়নে ৫ জন এবং অন্য উপজেলার ১ জন।”

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা নেয়া হয়েছে যে সকল রোগীর তাদের মধ্যে এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে সর্বাধিক কালীগঞ্জ পৌরসভা এলাকায় ৪৫৬, তুমুলিয়া ইউনিয়নে ১৭৩ জন, নাগরী ইউনিয়নে ১৫৫ জন, জামালপুর ইউনিয়নে ১০৫ জন, বাহাদুরসাদী ইউনিয়নে ৯৬ জন, বক্তারপুর ইউনিয়নে ৯৪ জন, মোক্তারপুর ইউনিয়নে ৫৯ জন, জাঙ্গালিয়া ইউনিয়নে ৫১ জন এবং অন্য উপজেলার আরও ৮৯ জন।”