গাজীপুর কণ্ঠ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
রোববার (০৫ সেপ্টেম্বর) বেলা সোয়া একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
উপজেলার ভাটেরা রেলস্টেশনের কাছে হোসেনপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন জানায়, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন হোসেনপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে শিশুসহ তিন জন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, মাইক্রোবাসের তিনজন যাত্রী মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।