গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে মোবাইল কোর্টে এক ইয়াবা ব্যবসায়ীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম এই দণ্ডাদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রতন মিয়া (৫৫)। তিনি মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের বাসিন্দা এবং আব্দুল আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বড়গাঁও এলাকায় অভিযান চালিয়ে রতন মিয়াকে আটক করেছে পুলিশ। সে সময় তার কাছ থেকে চার পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
শুক্রবার তাকে মোবাইল কোর্টে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।