গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের জন্য ২৯ কোটি ৭৩ লাখ ৭৮ হাজার ৬৯৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর ) সন্ধ্যায় কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের প্লাম ভিউ হোটেল এবং রেষ্টুরেন্টে বাজেট–পরবর্তী এক আলোচনা সভায় এ তথ্য জানান কালীগঞ্জ পৌরসভার মেয়র এস. এম রবীন হোসেন।
গত বছরের তুলানায় এবারের প্রস্তাবিত বাজেটে প্রায় ৮ কোটি টাকা বেশি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ৩০ জুন কালীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছিল।
বাজেটে রাস্তা ঘাট ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ মুলক নানা কর্মকান্ডে বরাদ্দ রাখা হয়েছে।
কালীগঞ্জ পৌরসভার মেয়র এস. এম রবীন হোসেন বলেন, কালীগঞ্জ পৌরসভার এবার বড় বাজেট হিসেবে ২৯ কোটি ৭৩ লাখ ৭৮ হাজার ৬৯৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। সকল ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এজন্য জনগণ সহ সকলের সহযোগিতা চাচ্ছি।
জানা গেছে, এবারের বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২৯ কোটি ৩৮ লাখ ৭৮ হাজার ৬৯৪ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকা এবং বাজেটে উদ্ধৃত্ত রাখা হয়েছে ১ কোটি ২২ লাখ ৪৩ হাজার ৬৯৪ টাকা।
গত অর্থবছরে (২০২০-২০২১) কালীগঞ্জ পৌরসভার বাজেট ছিল ২১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৯৪৪ টাকা। ওই বছর বাজেটে মোট ব্যয় ধরা হয়েছিল ২১ কোটি ১৪ লাখ ৮৫ হাজার টাকা।
এবার বাজেটে রাজস্ব খাতে আয় ৫ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ১৮২ টাকা, রাজস্ব ব্যয় ৫ কোটি ৩১ লাখ ৩৫ হাজার টাকা, সরকারি অনুদান (উন্নয়ন ও প্রকল্প) আয় ২৩ কোটি ৮০ হাজার ৬১ লাখ ৫১২ টাকা এবং সরকারি অনুদানসহ উন্নয়ন ব্যয় ২২ কোটি ৮৫ লাখ টাকা। মেয়রের বাড়ি ভাড়া বাবদ কোন ব্যয় নেই। তবে মেয়র ও কাউন্সিলরদের জন্য সম্মানীভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা।
বাজেট–পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি)। এছাড়াও বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল আলম খান প্রমূখ।
আলোচনা সভায় কালীগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার সচিব মোঃ মিলন মিঞা, সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান, হিসাব রক্ষক দুলাল মোড়ল, উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: গত ১৬ জুন বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান কালীগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি (রোববার) কালীগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিয়েছেন ভোটাররা। পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থী, এ ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচনে এস. এম রবীন হোসেন পেয়েছেন ১৩ হাজার ৭৮৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রাথী ও বর্তমান মেয়র মো. লুৎফুর রহমান পেয়েছেন ১০ হাজার ২২৫ ভোট। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ মৃধা (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. চাঁন মিয়া (হাতপাখা) পেয়েছেন ৫২৪ ভোট।
কালীগঞ্জ পৌরসভার নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬৪০ জন। এদের মধ্যে এদের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩২১ জন ও নারী ভোটার ১৮ হাজার ৩১৯ জন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্র ও ১২০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মোট ২৫ হাজার ৮৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৬০টি ভোট বাতিল হয়।
আরো জানতে………
শপথ নিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র ও ১২ কাউন্সিলর
কালীগঞ্জ পৌর নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ
কালীগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রবীন হোসেনের জয়
পৌর নির্বাচন: ১৭ কেন্দ্রের মধ্যে ১০টিই ‘অধিক ঝুঁকিপূর্ণ’, পুলিশ, র্যাব এবং ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
‘তথ্য গোপন’ করেছে হত্যা মামলার আসামি পরিমল, অন্য পাঁচজন বিভিন্ন পেশার
কালীগঞ্জে নির্বাচনী এলাকায় ১১ ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং ২ প্লাটুন বিজিবি মোতায়েন
কালীগঞ্জ পৌর নির্বাচন: শুক্রবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা
কেন্দ্র দখলের আশঙ্কা: ”সিসি ক্যামেরা স্থাপন ও বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা” নেয়ার দাবী
পৌর নির্বাচন: অর্থ-সম্পদ নেই, তবু ‘তথ্য গোপন’ রিপনের: শান্তা, জামান ও নাইম ব্যবসায়ী
কালীগঞ্জ পৌর নির্বাচন: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক
কালীগঞ্জ পৌর নির্বাচন: মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ
কালীগঞ্জ পৌর নির্বাচনে লড়াই হবে ত্রিমুখ
পৌর নির্বাচন: আতাব উদ্দীনের ‘ঋণ’ কোটি টাকা, বাদল এগিয়ে শিক্ষায়, আকরাম ব্যবসায়ী
পৌর নির্বাচন: শিক্ষা ও অর্থ-সম্পদে এগিয়ে আফসার, ‘তথ্য গোপন’ রয়েছে চান্দু মোল্লার!
পৌর নির্বাচন: হাসেম ভূইয়া এগিয়ে অর্থ-সম্পদে, মোমেন মামলায়, আরমান ‘অক্ষরজ্ঞান সম্পূর্ণ’
কালীগঞ্জ পৌর নির্বাচন: শিক্ষা ও অর্থে এগিয়ে স্বতন্ত্র, ব্যবসায়ী আ.লীগ, মামলায় এগিয়ে বিএনপি প্রার্থী
কালীগঞ্জে ৪ মেয়র প্রার্থীসহ ৪৯ জনের মনোনয়ন দাখিল
খসড়া তালিকা অনুযায়ী কালীগঞ্জ পৌরসভার মোট ভোটার ৩৯ হাজার ৮৩৫ জন, ভোট কেন্দ্র ১৭ টি
কালীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনয়ন পেলেন এস এম রবীন হোসেন
কালীগঞ্জ পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি: ভোট ইভিএমে, থাকবে না সাধারণ ছুটি