কালীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার: রোহিঙ্গাসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক রোহিঙ্গাসহ দুইজনকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১২ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাত সোয়া আটটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর জেলা গোয়েন্দা ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা।

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী দুই এর ১২ নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নূর হোসেনের ছেলে নূর ফয়সাল (২০) এবং একই জেলার রামু থানার চাইল্লাতলী দক্ষিন মিঠাছড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে জোহার ওরফে জোবায়ের (৩৫)। সে টেকনাফ থানার জালিয়াপাড়া এলাকার মৃত আঃ করিমের মেয়ের স্বামী।

তারা দু’জনেই নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ফুল হক এলাকার নূর হোসেন এর বাড়িতে ভাড়া বাসায় থেকে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ইয়াবা সরবারহ (ব্যবসা) করে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৮টার দিকে মাদক ক্রয়-বিক্রয়ের তথ্য পেয়ে ঢাকা পাইপাস সড়কের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ী জোড়াপাম্প সংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নূর ফয়সাল (রোহিঙ্গা) ও জোবায়েরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮০০পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে {মামলা নাম্বার ১৪(৯)২১}।

তিনি আরো বলেন, গ্রেফতার জোবায়েরের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ১ লাখ পিস ইয়াবার একটি মামলা রয়েছে। এছাড়াও ঢাকার যাত্রাবাড়ী থানাসহ একাধিক থানায় তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে পাইকারি ইয়াবা সরবারহ করে থাকে। রোববার আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

আরো জানতে……..

কালীগঞ্জে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার: গ্রেফতার ৪

কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মদ তৈরীর উপকরণ ও চোলাই মদ উদ্ধার: গ্রেফতার ২

কালীগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে খাটের নিচে মিলল বিদেশী বিয়ার, গ্রেপ্তার ১

কালীগঞ্জে মদ তৈরির কারখানায় অভিযান: ৩’শ লিটার চোলাই মদ উদ্ধার, নারী আটক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button