টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় ট্রেনের ধাক্কায় মীর জোবায়ের কবির (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

কবির রাজশাহী সিটি করপোরেশনের শাহ মখদুম থানার ছোট বনগ্রাম এলাকার মীর আহসানুল কবিরের ছেলে।

টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, দুপুরে টঙ্গী রেলস্টেশন এলাকায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন কবির। এ সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।