কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন

কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন

নিজস্ব প্রতিনিধি : কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি পদে দৈনিক বাংলা পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি এফ এম কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাব পত্রিকার কাপাসিয়া সংবাদদাতা অধ্যাপক শামসুল হুদা লিটন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে কাপাসিয়া প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল (কালবেলা), যুগ্ম-সম্পাদক মো.আ.কাইয়ুম (সমকাল), সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমকে (আমাদের অর্থনীতি), কোষাধ্যক্ষ সফিকুল আলম সবুজ (দৈনিক প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ (নয়া দিগন্তের), প্রচার সম্পাদক আনিসুল ইসলাম (আজকের পত্রিকা), ক্রীড়া সম্পাদক মোঃ খোরশেদ আলম (যুগান্তর)।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মহসীন খান বকুল (সমকাল), সঞ্জীব কুমার দাস (আমার সংবাদ),  সাইফুল ইসলাম শাহীন (ইত্তেফাক), শেখ সফিউদ্দিন জিন্নাহ (বাংলাদেশ প্রতিদিন) এবং তপন বিশ্বাস (দেশ রূপান্তর)।

উল্লেখ্য : সর্বশেষ ১৯৯৯ সালে কাপাসিয়া প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছিল। তার পরে নানা অজুহাতে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়নি এবং ওই কমিটি গঠনের পর থেকে নতুন কোনো সদস্য নেওয়া হয়নি। এরই মাঝে কার্যকরী কমিটির অনেকেই সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন এবং বহিষ্কৃত হয়েছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে ১৩ আগস্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে আহবায়ক কমিটির সদস্য এবং পুরাতন ও নতুন সদস্যদের সমন্বয়ে ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার বিকালে আহবায়ক এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রেসক্লাবের উপদেষ্টা ও সমঝোতা সমন্বয়কারী নজরুল ইসলাম নতুন কার্যকরী কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক সমকাল পত্রিকার সিটিপি বিভাগের কর্মকর্তা মহসীন খান বকুল।