বাউবি’র এইচএসসি পরীক্ষা শুরু শুক্রবার

বাউবি’র এইচএসসি পরীক্ষা শুরু শুক্রবার

গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ শুক্রবার (৪ জুলাই) থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে স্থাপিত ২৪৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৪৫০ জন এবং নারী পরীক্ষার্থী ১৫ হাজার ৯৬৪ জন।

বাউবির নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা প্রতি শুক্রবার ও শনিবার, সকাল ও বিকাল দুই শিফটে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট, শুক্রবার।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।