গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তন্ময় রোজারিও (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ারিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তন্ময় রোজারিওকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী তন্ময় রোজারিও গাড়ারিয়া গ্রামের মৃত শ্যামল রোজারিওর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ জামাল উদ্দীনের নেতৃত্বে একটি দল গাড়ারিয়া গ্রামে তন্ময় রোজারিওর বাড়িতে অভিযান চালায়। সে সময় তার বাড়ির উঠান থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোলাই মদ উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী তন্ময় রোজারিওকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।