গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে গণভোটে তিনগুণেরও বেশি বা সংখ্যাগরিষ্ঠ ভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।
ভোট গণনা শেষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের কার্যালয় থেকে এই অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
ফলাফল বিশ্লেষণে জানা গেছে, জেলার পাঁচ আসনে মোট ১৪ লাখ ৮০ হাজার ২৭০টি ভোট পড়েছে। এর মধ্যে বাতিল হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৫টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ১৩ লাখ ৬৪ হাজার ৩৯৫টি।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯ লাখ ৭৩ হাজার ৯৯৩টি এবং ‘না’ পড়েছে ৩ লাখ ৯০ হাজার ৪০২টি। অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট ‘না’ ভোটের তিনগুণেরও বেশি।
আসনওয়ারি ফলাফল
গাজীপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ২০ হাজার ৯৩৭ জন। পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রসহ মোট ২৩৮টি কেন্দ্রে গণভোটে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৮২ হাজার ১৫৭টি। বাতিল হয়েছে ৩১ হাজার ৫৮৬টি ভোট। বৈধ ভোট ৩ লাখ ৫০ হাজার ৫৭১টি।
এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৬১ হাজার ৫৮০টি এবং ‘না’ পড়েছে ৮৮ হাজার ৯৯১টি।
গাজীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রসহ ২৭৩টি কেন্দ্রে গণভোটে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৬০ হাজার ৩০৩টি। বাতিল হয়েছে ১৯ হাজার ৬৬০টি ভোট। বৈধ ভোট ৩ লাখ ৪০ হাজার ৬৪৩টি।
‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৫৫ হাজার ৬৬৭টি এবং ‘না’ পড়েছে ৮৪ হাজার ৯৭৬টি।
গাজীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৩৫৯ জন। পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রসহ ১৮১টি কেন্দ্রে গণভোটে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৪ হাজার ৬২টি। বাতিল ২৮ হাজার ৪৪১টি। বৈধ ভোট ২ লাখ ৭৫ হাজার ৬২১টি।
‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৫৫টি এবং ‘না’ পড়েছে ৮০ হাজার ২৬৬টি।
গাজীপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৯৭৭ জন। পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রসহ ১২৩টি কেন্দ্রে গণভোটে মোট প্রদত্ত ভোট ২ লাখ ৩ হাজার ৭৫০টি। বাতিল ১৭ হাজার ৯০৯টি। বৈধ ভোট ১ লাখ ৮৫ হাজার ৮৪১টি।
‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৪৩টি এবং ‘না’ পড়েছে ৫৮ হাজার ৯৮টি।
গাজীপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রসহ ১২৫টি কেন্দ্রে ভোট গণভোটে মোট প্রদত্ত ভোট ২ লাখ ২৯ হাজার ৯৯৮টি। বাতিল ১৮ হাজার ২৭৯টি। বৈধ ভোট ২ লাখ ১১ হাজার ৭১৯টি।
গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৪৮টি এবং ‘না’ পড়েছে ৭৮ হাজার ৭১টি।
গাজীপুরে চারটিতে বিএনপির জয়, একটিতে জামায়াত: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী