হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতাল পরিদর্শনে বিএনপি নেতা ডা. মাজহারুল আলম

হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতাল পরিদর্শনে বিএনপি নেতা ডা. মাজহারুল আলম

বিশেষ প্রতিনিধি : হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নিতে বুধবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা. মাজহারুল আলম।

পরিদর্শনকালে তিনি ভর্তি রোগী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে ২৭ জন হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছে, যাদের বেশির ভাগের বয়স দুই বছরের কম। এ ছাড়া প্রতিদিন গড়ে আরও ১৫ জন শিশু হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে।

পরিদর্শন শেষে ডা. মাজহারুল আলম হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি হাসপাতালে ভেন্টিলেটর ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধা বাড়ানোর অনুরোধ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ড্যাবের সদস্যসচিব ও সিনিয়র কনসালট্যান্ট ডা. খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক ডা. কামরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. খায়রুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক এবং হাসপাতালের আরএমও ডা. কামরুল করিম।