কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, দুই হোটেলকে জরিমানা

কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, দুই হোটেলকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জ বাজারের দুটি খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে কালীগঞ্জ বাজারে অবস্থিত রাজধানী হোটেল ও আল-আমিন হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় দুটি প্রতিষ্ঠানকে আলাদাভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।