কালীগঞ্জে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে বজ্রপাতে মায়ের মৃত্যু

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে বজ্রপাতে মায়ের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে সোহানা আক্তার শারমিন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ জুন) দুপুরে বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহানা আক্তার শারমিন।

নিহত সোহানা আক্তার শারমিন বেতুয়া গ্রামের রায়হান হোসেনের স্ত্রী এবং বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহিরা তাসনিমের মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে প্রতিদিনের মতো মেয়েকে স্কুল থেকে আনতে বিদ্যালয়ের দিকে রওনা হন সোহানা। পথিমধ্যে হঠাৎ বজ্রপাত হলে প্রচণ্ড শব্দে ও আঘাতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইনছান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’