নিজস্ব সংবাদদাতা
শ্রীপুরে সবুজবাগ এলাকা থেকে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ জুন) রাতে এই অভিযান পরিচালনা করে র্যাব-১-এর গাজীপুরের স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।
র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সোয়া ১১টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানকারী দল জানতে পারে, শ্রীপুর উপজেলার সবুজবাগ এলাকার ফরেস্ট অফিসের পেছনে একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে। এরপর সেখানে অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মো. রুমান (৩২) ও মো. মহসীন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।