গাজীপুর আদালত থেকে পালিয়েছে ডাকাতি মামলার আসামি

গাজীপুরসহ বিভিন্ন থানায় সম্রাটের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আছে।

গাজীপুর আদালত থেকে পালিয়েছে ডাকাতি মামলার আসামি

নিজস্ব সংবাদদাতা 

গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে ডাকাতি মামলার এক আসামি। 

সোমবার (২০ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটেছে। এরপর থেকেই তাকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পলাতক আসামি সম্রাট (২৭)। তার বিরুদ্ধে গাজীপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার এলাকায দুলাল মন্ডলের ছেলে। সে গাজীপুর মহানগরের তারগাছ বড়বাড়ি এলাকায় বসবাস করতো।

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে সম্রাটকে বিচারিক কার্যক্রমের জন্য আদালতে হাজির করার প্রস্তুতি চলছিল। এ সময় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দ্রুত পালিয়ে যান তিনি। গাজীপুরসহ বিভিন্ন থানায় সম্রাটের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে হেফাজত থেকে তিনি কীভাবে পালালেন, সে বিষয়টিও বিভাগীয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।

গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতিকালে তিনি কৌশলে হাতকড়া থেকে হাত বের পালিয়ে যায়। 

তাকে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।