কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালিয়াকৈরে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে অটোরিকশাটি শ্রীপুরের মাওনা চৌরাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে এর সরাসরি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন গুরুতর জখম হন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।