জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা পেছাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা পেছাল

গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক 

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। বুধবারের ওই পরীক্ষা এখন ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এ তথ্য জানান। 

তিনি বলেন, নতুন তারিখেও পরীক্ষা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। পরীক্ষার সময়কালও আগের মতোই প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী থাকবে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।