চৌরাস্তা কাঁচাবাজা‌র থেকে ’১২ টন’ পলিথিনের ব্যাগ জব্দ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জেলা প্রশাসন ও প‌রি‌বেশ অধিদপ্তর যৌথভাবে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ দোকান থে‌কে ‘প্রায় ১২ টন’ প‌লি‌থিন শ‌পিং ব্যাগ জব্দ ক‌রেছে ভ্রাম্যমাণ আদাল‌ত ।

বৃহস্প‌তিবার দুপুরে জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদাল‌ত পরিচালনা করা হয়।

পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণের ওপর ২০০২ সালে নিষেধাজ্ঞা জারি হয়।পরিবেশ সংরক্ষণ আইনে পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও এসব কারখানা আইন ভেঙে পলিথিন উৎপাদন করে আসছে।

গাজীপুর প‌রি‌বেশ অধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় কাঁচাবাজা‌রে নি‌ষিদ্ধ ঘো‌ষিত প‌লি‌থিন বি‌রোধী অভিযান চালা‌নো হয়। প‌রে ওই বাজা‌রে পাঁচটি প‌লি‌থিন বি‌ক্রির দোকা‌ন থে‌কে ‘প্রায় ১২ টন’ প‌লি‌থিনের শ‌পিং ব্যাগ জব্দ করা হয়। ‘এ সময় এক প‌লি‌থিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।’

ভ্রাম্যমাণ আদাল‌তের উপ‌স্থি‌তি টের পে‌য়ে অন্য প‌লি‌থিন ব্যবসায়ীরা পা‌লি‌য়ে যায় উল্লেখ করে তিনি বলেন, “জব্দ করা প‌লি‌থিন শ‌পিং ব্যা‌গের মূল্য আনুমা‌নিক ৩০ লাখ টাকা।”

তি‌নি আ‌রও জানান, নি‌ষিদ্ধ ঘো‌ষিত প‌লি‌থিন বি‌রোধী অভিযান অব্যহত থাক‌বে।

অভিযানের সময় উপ‌স্থি‌ত ছি‌লেন গাজীপুর প‌রি‌বেশ অধিদপ্ত‌রের প‌রিদর্শক শেখ মোজাহীদ, দিলরুবা আক্তার, আব্দুর রাজ্জাক ও আনসার ব্যাটেলিয়ন সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button