তেল চুরির দায়ে কালিয়াকৈরে পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের একটি সহ রাজধানীর মিরপুর এবং উত্তরা এলাকার চারটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (১৬ অক্টোবর) বিএসটিআইয়ের বিশেষ অভিযানে পাম্পগুলোতে ওজনে কম দেওয়ার প্রমাণ পায়। পাম্পগুলো হচ্ছে- কালিয়াকৈরের চন্দ্রা এলাকার মেসার্স মুন স্টার ফিলিং স্টেশন, মিরপুর-২ এর শাহ আলীবাগ এলাকার মেসার্স স্যাম অ্যাসোসিয়েটস লিমিটেড, উত্তরার আজমপুর এলাকার মেসার্স কসমো ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টার এবং উত্তরা তুরাগ এলাকার মেসার্স লতিফ অ্যান্ড কোং ফিলিং স্টেশন।

বিএসটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. রেজাউল করিম এ অভিযানে নেতৃত্ব দেন। আর পরিদর্শক হিসেবে মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিয়াকৈরের চন্দ্রা এলাকার মেসার্স মুন স্টার ফিলিং স্টেশনের একটি অকটেন ও একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলি লিটার ও ৭০ মিলি লিটার তেল কম প্রদান এবং চারটি গিলবার্কো ডিসপেন্সিং ইউনিট বিএসটিআই’র সিলবিহীন অবৈধভাবে ব্যবহার করে আসছে।এ ধরনের কার্যক্রমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘন করায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত বাকি দু’টি প্রতিষ্ঠানের মধ্যে উত্তরার আজমপুর এলাকার মেসার্স কসমো ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টারের দুইটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৪০ মিলি লিটার অকটেন ও চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৫০ মিলি লিটার, ১২০ মিলি লিটার, ১৯০ মিলি লিটার ও ২০০ মিলি লিটার ডিজেল কম প্রদান করা হয়। একই প্রতিষ্ঠান দুইটি সুপারটেক ও দুইটি হাইটেক ডিসপেন্সিং ইউনিট বিএসটিআই’র সিলবিহীন অবৈধভাবে ব্যবহার করে আসছে।

উত্তরা তুরাগ এলাকার মেসার্স লতিফ অ্যান্ড কোং ফিলিং স্টেশন অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৩১০ মিলি লিটার এবং দুইটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ১৬০ মিলি লিটার ও ১৭০ মিলি লিটার তেল কম প্রদান করা হয়।

 এ ধরনের কার্যক্রমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘন করায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এছাড়া মিরপুর-২ এর শাহ আলীবাগ এলাকার পেট্রোল পাম্প মেসার্স স্যাম অ্যাসোসিয়েটস লিমিটেড প্রতিদিন গড়ে আনুমানিক ৩৬ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করে থাকে। স্যাম অ্যাসোসিয়েটসের চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫৪০ মিলি লিটার, ৫৩০ মিলি লিটার, ৫২০ মিলি লিটার ও ৫০০ মিলি লিটার তেল কম, দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৪০ মিলি লিটার ও ৪১০ মিলি লিটার অকটেন কম এবং দুটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলি লিটার ও ৪৭০ মিলি লিটার পেট্রোল কম প্রদান করা হয়।

চুরির ঘটনা প্রমাণিত হওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের এবং সিলগালা করে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button