পরিবেশ দূষণ এবং ইটিপি না থাকায় দুই কারখানাকে ৪ লক্ষ টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পরিবেশ দূষণ এবং ইটিপি ব্যতীত কারখানা পরিচালন করার দায়ে মহানগরের টঙ্গী এবং ছয়দানা এলাকার দুই কারখানাকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ আইন ১৯৯৫ এর ৬(গ) ধারায় বৃহস্পতিবার পূর্বাচল মিলস’কে দুই লক্ষ টাকা এবং সিরাজ ডাইং কারখানাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় অপর এক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১৬) ধারায় ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাারী নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাজীপুর পরিবেশ অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেছেন।



