বিরহ, তুলোশী চক্রবর্ত্তী

বিরহ
—————————

যার বিরহে আমার মনের পরাজয়
তাকে কখনো করা যাবে কি জয়?
ওহে পুজারি বৃথা গেল আমার এ পুজা …
বৃথাই মনের মাঝারে তারে খোঁজা…
প্রতিদিন পূজাশেষে ফিরে যাই ঘরে,
জানি গো জানি পাষান গলে নাকো অশ্রু নিরে,
যার বিরহে সারাক্ষণ
কাঁদে আমার এ মন,
বলো তারে কি করে বোঝাই_
আমি নিমেষে তাহাতে হারাই,
হতে পারি অবোঝ_
অথবা সহজ_
এও জানি আমি তার কাছে বোকা,
তবু এ হৃদয়ে যে তারি ছবি আঁকা,
পড়তে বসেও মন যে আমার তারই কথা ভাবে_
আঘাত পেলে এ মন আমার চিরতরে তলিয়ে যাবে,
চলেই যদি যাবে প্রিয় ,এসেছিলে কেনো?
নিজের করা শপথ গুলি ভুলে যেওনা যেনো,

বিরহ তো আসতেই পারে ,
আমি তবু তোমায় ভূলে যাব না
রাধা ও কৃষ্ণকে ভালোবাসতো,
কিন্তু সবাই তো আর সব জনমে ভালোবাসা পায় না।

 

লেখকঃ–তুলোশী চক্রবর্তী, কোচবিহার।

আরো কবিতা পড়ুন….

পরদেশী

মনের পাখি

তোমার অপেক্ষায়

এলোমেলো স্বপ্ন

তোমারই তুমি

তোমার দুষ্টু বাঁকা হাসিটায়

হেমন্তেরই প্রাক্কালে

অবলা