টঙ্গীতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী যাত্রীবাহী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে।

শনিবার বিকেলে টঙ্গী জংশনে অবস্থানরত অবস্থায় এ ঘটনা ঘটে।

পরে রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ওই আগুন নিভিয়ে ফেলা হয়। এতে কেউ হতাহত হয়নি। 

টঙ্গী জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, বিকেল ৪টা ২ মিনিটের দিকে জংশনে দাঁড়ানো অবস্থায় ঢাকাগামী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ভেতর ব্যাটারীর বক্সে আগুন লেগে যায়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলা হয়।

বিষয়টি নিশ্চত করে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরিভাবে নেভাতে সহযোগিতা করে। এ ঘটনায় কেই হতাহত হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button