কার্তিকের সঙ্গে প্রেম নিয়ে সারার বক্তব্য

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত জুটি কার্তিক আরিয়ান ও সারা আলী খান। লাভ আজ কাল সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন তারা। ভালোবাসা দিবসে এই সিনেমা মুক্তি পাচ্ছে।

এদিকে সিনেমাটির শুটিং শুরুর পর থেকেই কার্তিক-সারাকে নিয়ে বলিপাড়ায় চর্চা শুরু হয়েছে। তাদের প্রেমের গুঞ্জনও শোনা গেছে। কয়েকদিন আগে তাদের ব্রেকআপের খবরও চাউর হয়। যদিও তারা এখন একসঙ্গে লাভ আজ কাল সিনেমার প্রচার করছেন।

এক সাক্ষাৎকারে কার্তিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সারা আলী খান বলেন, আমি তার সঙ্গে সিনেমায় প্রেম করছি। এই পর্যন্তই। দয়াকরে ভালোবাসা দিবসে আড়াই ঘণ্টা আমাদের প্রেম দেখতে আসুন।

বাস্তব জীবনে প্রেম করছেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, না, প্রেম করছি না।

লাভ আজ কাল পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী। এতে আরো অভিনয় করেছেন—আরুশি শর্মা, রণদীপ হুদা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button