ময়মনসিংহে এসএসসি পরীক্ষা শেষে পিকনিকে গিয়ে ৫ শিক্ষার্থী নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষা শেষে নেত্রকোনায় পিকনিকে গিয়ে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার রাত নয়টার দিকে বিরিশিরি সড়কের দূর্গাপুর কালামার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ৩ শিক্ষার্থী। বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে। অন্য দুজনকে আশঙ্কাজনক ও আরও দুজনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ময়মনসিংহের গৌরীপুর জেলা থেকে দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরা পিকআপ ভ্যানে করে বিরিশিরি এলাকায় শিক্ষা সফর শেষে বাড়ি ফিরছিল। তাদের সঙ্গে কয়েকজন শিক্ষকও ছিলেন। বাসটি বিরিশিরি সড়কের দুর্গাপুর কালামার্কেট এলাকায় আসলে একটি বালুবাহী ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহত তিনজন ও হাসপাতালে নেওয়ার সময় নিহত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button