‘যেকোন সময় বাংলাদেশেও করোনার সংক্রমণ হতে পারে’

গাজীপুর কণ্ঠ ডেস্ক : যেকোন সময় বাংলাদেশে শনাক্ত হতে পারে করোনাভাইরাস। বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যেকোন সময় বাংলাদেশেও করোনার সংক্রমণ হতে পারে। তবে আতংকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডাক্তার মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

শনিবার দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

তিনি আরো জানান, দেশে একশ’ ১১ জনকে পরীক্ষা করা হয়েছে, এদের মধ্যে কারো করোনা নেই। যারা করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যারা আক্রান্ত দেশ থেকে ভ্রমণ করে এসেছেন এবং যাদের মধ্যে করোনার লক্ষণ—জ্বর. কাশি. গলাব্যথা বা শ্বাসকষ্টের  উপসর্গ রয়েছে, তারা আমাদের হটলাইনে যোগাযোগ করবেন। অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে যাবেন। হটলাইন নম্বরগুলো হলো: ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।’ সেইসাথে যাদের শ্বাসকষ্ট রয়েছে হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দেয়া হয়।

সূত্র: ডিবিসি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button