মাস্কের দাম বেশি নেয়ায় গুলশানে দুই ফার্মেসি সিলগালা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করায় গুলশানে দুই ফার্মেসি সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার গুলশান এলাকায় অভিযান চালিয়ে আল নূর ফার্মেসি ও সাফাবি ফার্মেসিকে এ শাস্তি দেয় হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে আল মদিনা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি রাখি। তারা দেশি-বিদেশি বিভিন্ন ক্রেতার কাছে মাস্কের দাম বেশি রাখে। এসব তথ্য আমরা ভিডিওতে ধারণ করেছি। পরে আমরা যখন তাদের কাছে মাস্ক কিনতে যাই তখন প্রতিষ্ঠানগুলো বলে যে তাদের কাছে মাস্ক নেই। অথচ এর আগে তারা বেশি দামে মাস্ক বিক্রি করেছে, যার প্রমাণ অধিদফতরের কাছে রয়েছে।তিনি জানান, জাতির এ ক্রান্তিকালে অনৈতিকভাবে কৃত্রিম সংকট তৈরি করে মাস্কের দাম বেশি নেয়া আইনত দন্ডনীয়। এ অপরাধে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্র থেকে জানা যায়, রাজধানীর আরও কয়েকটি জায়গায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকটকারীদের ধরতে অভিযান চলছে।

যারাই অনৈতিক উপায়ে পণ্যের দাম বেশি নেবে তাদের কঠোর শাস্তি দেয়া হবে। এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button