করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন। তিনি উচ্চ তাপমাত্র ও গলা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠেন। এরপর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার হলে তার শরীরে এ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ১৩ মার্চ, শুক্রবার পিটার ডাটন নিজেই টুইট করে এ তথ্য জানান।
বর্তমানে পিটার ডাটন হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন টুইটারে জানান, ‘সকালে আমি গায়ে তাপমাত্রা ও গলাব্যথা নিয়ে ঘুম থেকে জেগে উঠি। আমি ভালো আছি। এ ব্যাপারে সবশেষ তথ্য দিতে থাকব।’
তিনি জানান, ‘কুইন্সল্যান্ড হেলথের নীতি, যাদের পজিটিভ আসবে, তারাই হাসপাতালে ভর্তি হবে। আমি তাদের পরামর্শ অনুসারে চলেছি।’
এর আগে গত বৃহস্পতিবার রেডিও স্টেশন ফোরবিসিকে দেয়া সাক্ষাৎকারে ডাটনকে জিজ্ঞাসা করা হয়, কেন অস্ট্রেলিয়ায় প্রবেশ করা ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে না। এর জবাবে তিনি বলেন, দেশে প্রবেশ করা সবাইকে পরীক্ষা করা সম্ভব নয়। ৯৯ শতাংশ মানুষের কোনো সমস্যা নেই।
অস্ট্রেলিয়ার এই স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত শিশুদের যৌন হয়রানিবিষয়ক এক আন্তর্জাতিক আলোচনায় অংশ নিয়েছিলেন। এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫৬ জন এবং মারা গেছে তিনজন।



