বানিয়ারচালায় সেফটিক ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় সেফটিক ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা শেরপুর জেলার শ্রীবর্দী থানার বেলুয়ার চকবলী এলাকার জহিরুল ইসলামের মেয়ে লিলি আক্তার (সাড়ে ৪ বছর) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের মুর্শেদের মেয়ে জান্নাত (৩)। তাদের পরিবার বানিয়ারচালা গ্রামে ভাড়া বাসা থাকে।

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, দুপুরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে একাংশ খোলা সেফটিক ট্যাঙ্কে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।

কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।