গাজীপুরে ‘হোম কোয়ারেন্টাইন’ শেষ ২৩২৮ জনের, আইসোলেশনে ৫, করোনা পজিটিভ ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জেলার পাঁচ উপজেলায় ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইন’ শেষে করেছেন বিদেশ ফেরত ২৩২৮ জন। আইসোলেশনে আছেন পাঁচ জন এর মধ্যে করোনা পজিটিভ (আক্রান্ত) পাওয়া গেছে দুই জনের।

করোনা পজিটিভ দু’জন কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসোলেশনে রয়েছে।

শুক্রবার ( ৩ এপ্রিল) সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১০ মার্চ থেকে ৩ এপ্রিল সকাল পর্যন্ত হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়েছিল ২৫৪১ জনকে। হোম কোয়ারেন্টাইন থেকে সবচেয়ে বেশি ছাড়পত্র পেয়েছে, গাজীপুর সদরের ৮৫৯ জন। সবচেয়ে কম কালীগঞ্জ উপজেলায় ২৭৯। কাপাসিয়ায় ৪৬৪ জন, কালিয়াকৈরে ৩৬৭ জন এবং শ্রীপুর উপজেলায় ৩৫৯ জন। এছাড়াও ‘মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ থাকা ৩৬ জন এবং কাপাসিয়ার ‘পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র’ থেকে ৭ জনকে হাসপাতাল কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

অপরদিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক ও টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের একজন নার্সওসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৩ জন। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে আছেন তিনজন এবং করোনা পজিটিভ দু’জনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো: খায়রুজ্জামান বলেন, আজকে পর্যন্ত পাঁচ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে দুই জনের। তাঁদের দু’জনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান বলেন, করোনায় সন্দেহভাজন তিনজনকে আইসোলেশনে রাখা হয়েছে। একজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরতে পাঠানোর পর পরীক্ষা-নিরিক্ষার শেষে নেগেটিভ থাকায় তাকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে। অপর দু’জনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এ সংক্রান্ত আরো জানতে……

কাপাসিয়ার ‘কোয়ারিন্টিন’ থেকে ছাড়পত্র পেলেন ইতালি ফেরত ৭ জন

মেঘডুবির কোয়ারেন্টাইন থেকে ৩৬ প্রবাসীকে বাড়ি পাঠানো হয়েছে

গাজীপুরে করোনা ‘সন্দেহে’ এক যুবক আইসোলেশনে: হোম কোয়ারেন্টাইনে ৯২৪ জন

গাজীপুরে ‘হোম কোয়ারেন্টাইন’ শেষে ছাড়পত্র পেলেন ১৩২ জন

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে ৩৩২ জন: ছাড়পত্র পেয়েছেন ১৪ জন

কাপাসিয়ায় ‘কোয়ারেন্টিইনে’ চ্যানেল আই’র ফটো সাংবাদিক!

পর্যবেক্ষনের জন্য কাপাসিয়ার ‘পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে’ ৭ জন

মেঘডুবি থেকে উত্তরা পাঠানো এক ব্যক্তির দেহে ‘করোনা শনাক্ত’

মেঘডুবিতে থাকা ৪৪ জনই শঙ্কা মুক্ত: কোয়ারেন্টিনে রাখায় হাসপাতালের তালা ভেঙে বিক্ষোভ

করোনাভাইরাস: ইটালি ফেরত ৪৪ জন প্রবাসী কোয়ারান্টিনের জন্য মেঘডুবিতে

কাপাসিয়ায় ‘হোম কোয়ারেন্টাইনে’ না থাকায় ৩ প্রবাসীকে জরিমানা

গাজীপুরে মেডিক‌্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে