কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!

সংবাদভাষ্য : কালীগঞ্জে গত ১৫ দিনে ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনই করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে।

করোনা পজেটিভ শনাক্তের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি ৪.৭৭ জনের মধ্যে ১ জন এবং প্রতিদিন গড়ে ৬ জন করোনা শনাক্ত হয়েছে।

করোনা শনাক্ত ৯০ জনের মধ্যে চিকিৎসা সংশ্লিষ্ট রয়েছে ২৫ জন, পুলিশ সদস্য ১৬ জন এবং উপজেলা প্রশাসনের ৪ জন। এর বাহিরে রয়েছে আরো ৪৫ জন।

গত ১২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এ পরিসংখ্যান করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ৭ ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলে মোট জনসংখ্যা অনুমানীক ২ লাখ ৬৫ হাজার ২ শত ৭৬ জন। এই জনসংখ্যা প্রায় ৬২ হাজার পরিবারের সদস্য। যা ২০১১ সালের আদমশুমারি তথ্য অনুযায়ী। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আরো প্রায় ৫ হাজার লোক কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ২০১১ সালের পর এই নয় বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে অনুমানীক ৩ লাখেরও বেশি আর পরিবার হবে প্রায় ৮০ হাজার। প্রায় এক লাখ লোকের বয়স ৫০ এর বেশি। এছাড়া ৩ লাখ লোকের মধ্যে উপার্জনকারীর সংখ্যা প্রায় এক লাখ। যাদের উপার্জিত অর্থে চলে তাঁদের পরিবারের সদস্যরা। বর্তমানে উপার্জনকারীরা কর্মহীন রয়েছে।

পক্ষান্তরে করোনা সন্দেহে নমুনা পরীক্ষায় হয়েছে মাত্র ৪৩০ জনের। এই ৮০ হাজার পরিবারের একজন করেও যদি নমুনা সংগ্রহ করা হয় তবে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াবে প্রায় ১৬ হাজার ৭৭১ জন (প্রতি ৪.৭৭ জনের মধ্যে ১ জন এই হিসেবে)।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ২১ ও ২২ এপ্রিল ৭৯ জনের ২৩ এপ্রিল ৭৯ জনের ও ২৪ এপ্রিল ৫ জনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। রিপোর্ট এলে জানা যায় সকলেই করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৫ এপ্রিল পাঠানো ৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্স নতুন করে করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। তাঁর বয়স অনুমানিক ৩২ বছর। এর আগে গত ১২ এপ্রিল প্রথম কালীগঞ্জের স্থানীয় একজনসহ অন্য জেলা থেকে প্রবেশ করেছে এমন আরো ৪ জনসহ মোট ৫ জন করোনাভাইরাস পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এরপর প্রায় প্রতিদিনিই করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। গত ১৯ ও ২০ এপ্রিল পাঠানো নমুনা পরীক্ষার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট আসলে ১৪ জন নতুন করে করোনা পজেটিভ বলে জানা যায়। ওই ১৪ জনসহ ২১ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ছয়জন চিকিৎসক ও ৫ জন এসআই, ২ জন পিএসআইসহ কালীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়াঁয় মোট ৮৯ জন। এরপর চার দিন বিরতি দিয়ে আবারও রোববার (২৬ এপ্রিল) আইইডিসিআর থেকে রিপোর্ট এলে জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্স নতুন করে করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এনিয়ে ২৬ এপ্রিল পর্যন্ত কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানা সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছয়জন চিকিৎসক ও ৮ জন নার্সসহ মোট ২৫ জন করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়। এর বাহিরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতদের পরিবারের আরো ৬ জন সদস্যও করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত চারজন। কালীগঞ্জ থানা এলাকায় কর্মরত ডিএসবি’র ১ জন এসআই ও কালীগঞ্জে থানায় কর্মরত পুলিশের এসআই ৪ জন, প্রশিক্ষণকালীন উপপরিদর্শক (পিএসআই) ২ জন, এএসআই ৩ জন, একজন কনস্টেবল, বিশেষ আনসার একজন এবং কালীগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ৪ জনসহ মোট ১৬ পুলিশ সদস্য করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছেন। এছাড়াও বিভিন্ন এলাকার আরো ৩৯ জন পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যা কমাতে হলে কালীগঞ্জে জরুরী ভিত্তিতে করোনা সন্দেহজনক দের নমুনা সংগ্রহের সংখ্যা বৃদ্ধি করে হবে এবং লকডাউন ১০০% কার্যকর করা দরকার। না হলে ভবিষ্যতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে তা নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে। যাদের উপার্জিত অর্থে প্রায় ৮০ হাজার পরিবারের সদস্যদের চলতে হয় সে সকল লোক বর্তমানে কর্মহীন হয় রয়েছে। এতে করে খুব শীঘ্রই খাদ্য সংকটের সম্ভাবনা রয়েছে। নমুনা সংগ্রহের সংখ্যা বৃদ্ধি করে আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থার মধ্যে না নিয়ে আসলে সকলেই আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। যা কারো জন্যই শুভকর নয়।

 

লেখক: রেজাউল সরকার (আঁধার), নিজস্ব প্রতিবেদক, গাজীপুর কণ্ঠ

 

এ সংক্রান্ত আরো জানতে……

কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০

কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯

কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ

কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩

কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button