গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে কর্মরত বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) এক সাংবাদিকসহ আরও তিনজন করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা (কোভিড-১৯) শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩৬ জন।
কোভিড-১৯ শনাক্ত বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সাংবাদিককে গাজীপুরে করোনা ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে গাজীপুরে কর্মরত দুইজন টিভি সাংবাদিকসহ তিনজন কোভিড-১৯ আক্রান্ত হলো। তাদের মধ্যে বর্তমানে একজন সুস্থ হয়ে করোনা মুক্ত ছাড়পত্র পেয়েছেন।
সোমবার (৫ মে) বিকেলে গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
কোভিড-১৯ শনাক্ত সাংবাদিক একজন মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গত কয়েক দিন ধরে তিনি সামান্য জ্বর ও মাথা ব্যথায় ভুগছিলেন। তাঁর বাসা টঙ্গী রেলওয়ে জংশনের উত্তর পাশে স্থানীয় নতুন বাজার এলাকায়।
গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, গত ২ মে ১৩০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছিল। পরীক্ষা শেষে রিপোর্ট থেকে জানা যায় বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সাংবাদিকসহ তিনজন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
নতুন শনাক্ত ৩ জনের মধ্যে অপর দুইজন গাজীপুর সদরের।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, ৩ মে পর্যন্ত জেলায় আকান্ত ৩৩৬ জনের মধ্যে সার্বাধিক ১১৮ জন গাজীপুর সদর উপজেলায়। এছাড়া কালিগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৪ জন ও শ্রীপুর উপজেলায় ২৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত গাজীপুর জেলার ৩ হাজার ৫৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. রফিকুল ইসলাম বলেন, কোভিড-১৯ শনাক্ত বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সাংবাদিককে বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও এ হাসপাতালে দুই জন পোশাক শ্রমিকসহ কোভিড-১৯ শনাক্ত আরো ৬ জন চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য : এর আগে গত ১৪ এপ্রিল গাজীপুরে কর্মরত ৭১ টিভির সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে সুস্থ হয়ে করোনা মুক্ত ছাড়পত্র পেয়েছেন। ছাড়াও গত ২৭ এপ্রিল (সোমবার) গাজীপুরে কর্মরত এসএ টিভির সাংবাদিক করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন।
এ সংক্রান্ত আরো জানতে……
গাজীপুরে আরও এক সাংবাদিকসহ ৩ জন করোনা পজেটিভ, মোট আক্রান্ত ৩২৮ জন