কালীগঞ্জে ১২ দিন বিরতি দিয়ে আবারও করোনার হানা, এক ব্যবসায়ী স্ত্রীসহ করোনা শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ১২ দিন বিরতি দিয়ে আবারও নতুন করে দুইজন করোনা (কোভিড ১৯) পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। ১০ মে পর্যন্ত ‘করোনা মুক্ত’ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে ৮৭ জনকে।

করোনা শনাক্ত ওই ব্যক্তি কালীগঞ্জ বাজারে কাঁচামালের ব্যবসা করেন। তিনিসহ তাঁর স্ত্রী করোনা শনাক্ত হয়েছেন। করোনা উপসর্গ থাকায় তাঁদের কোভিড ১৯ ডেডিকেটেড গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নমুনা পরীক্ষার পর রোববার (১০ মে) নমুনা পরীক্ষার রিপোর্ট এলে এ তথ্য জানা যায়।

সোমবার (১১ মে) করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ২৭ এপ্রিল পাঠানো ১৫ জনের নমুনা পরীক্ষার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট এলে সর্বশেষ ২৮ এপ্রিল জানা যায় ১ যুবক করোনা পজেটিভ। এরপর ৯ এপ্রিল পাঠানো ৪৫ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট এলে ১০ মে জানা যায় পৌরসভার খঞ্জনা গ্রামের এক দম্পতি নতুন করে করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। তাঁদের বয়স পুরুষ (৬১) নারী (৫২) বছর। করোনা শনাক্ত ব্যক্তি কালীগঞ্জ বাজারে কাঁচামালের ব্যবসা করেন এবং তাঁর স্ত্রী গৃহবধু।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানা সূত্রে জানা গেছে, কালীগঞ্জে আক্রান্ত ৯৩ জনের মধ্যে ১০ মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছয়জন চিকিৎসক ও ৮ জন নার্সসহ মোট ২৬ জন করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত চারজন। কালীগঞ্জ থানা এলাকায় কর্মরত ডিএসবি’র ১ জন এসআই ও কালীগঞ্জে থানায় কর্মরত পুলিশের এসআই ৪ জন, প্রশিক্ষণকালীন উপপরিদর্শক (পিএসআই) ২ জন, এএসআই ৩ জন, একজন কনস্টেবল, বিশেষ আনসার একজন এবং কালীগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ৪ জনসহ মোট ১৬ পুলিশ সদস্য করোনা পজেটিভ শনাক্ত হয়। এছাড়াও বিভিন্ন এলাকার আরও ৪৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

কালীগঞ্জে করোনা (কোভিড-১৯) শনাক্ত ৯৩ জনের মধ্যে ছয় চিকিৎসক, ১৬ পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৪ জনসহ ৮৭ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

অপরদিকে, ঢাকায় থেকে করোনা শনাক্ত হওয়া কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বর্তমানে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে এবং কালীগঞ্জে শনাক্ত হওয়া এক রোগী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও এক নার্সসহ আরও ৩ জন চিকিৎসাধীন অবস্থায় হোম আইসোলেশনে আছেন। তাঁদের টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন শনাক্ত দুইজনকে গাজীপুরে কোভিড ১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, সর্বশেষ ৯ মে করোনাভাইরাস শনাক্তের জন্য ৪৫ জনের নমুনাসহ মোট ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে সর্বমোট ৯৩ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ১০ মে পর্যন্ত ‘করোনা মুক্ত’ হিসেবে ৮৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নতুন শনাক্ত দু’জনের করোনা উপসর্গ থাকায় তাঁদের কোভিড ১৯ ডেডিকেটেড গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক বলেন, নমুনা পরীক্ষার পর আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্ট থেকে জানা যায় নতুন করে আরো ২ জন করোনা পজেটিভ হয়েছে। ১০ মে পর্যন্ত কালীগঞ্জে মোট ৯৩ জন করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছেন।

 

এ সংক্রান্ত আরো জানতে….

কালীগঞ্জে ছয় চিকিৎসক ও ১৬ পুলিশসহ ‘করোনা মুক্ত’ ৮৫ জন

কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন

গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন

চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!

কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০

কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯

কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ

কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩

কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button