গাজীপুরে আরও ১০ জনসহ করোনা শনাক্ত মোট ৩৫৯ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১০ জনসহ এ পর্যন্ত করোনা (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে মোট ৩৫৯ জন। 

সোমবার (১১ মে) সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুয়ায়ী, ০৯ মে (শনিবার) পাঠানো ১৮৬ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট এলে নতুন আরও ১০ জনের করোনা পজেটিভ হয়েছে বলে জানা যায়। নতুন আক্রান্ত মধ্যে আটজন সদর (মহানগর) ও দুইজন কালীগঞ্জের বাসিন্দা।

এ পর্যন্ত গাজীপুরে ৪ হাজার ২৬১ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। সর্বাধিক ১৩৭ জন শনাক্ত হয়েছেন সদরে (মহানগর)। এছাড়াও কালীগঞ্জে ৯৩ জন, কাপাসিয়ায় ৭০ জন, কালিয়াকৈরে ৩৫ জন ও শ্রীপুরে ২৩ জন শনাক্ত হয়েছে।

 

এ সংক্রান্ত আরো জানতে…….

গাজীপুরে আরও ১০ জন করোনা শনাক্ত, ২৪ চিকিৎসকসহ করোনা মুক্ত ২২৭ জন