গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ২৪৫ জন।
মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ..টি ল্যাব থেকে ৬ হাজার ৮৪৫টি। নমুনা পরীক্ষা করেছি ৬ হাজার ৭৭৩টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৯ হাজার ৬৯ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬৬০ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১১ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২৫০ জন।’
এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৩৪ জন, মৃত্যু হয় ১১ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয় ৮৮৭ জন, মারা যায় ১৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।