কালীগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ ২ জন কোভিড-১৯ শনাক্ত, মোট ১০৫ জন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে পুলিশের এক সদস্যসহ নতুন করে আরও ২ জন করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ১০৫ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। অপরদিকে ‘করোনা মুক্ত’ হয়ে ৯০ জন স্বাভাবিক জীবনে ফিরেছেন।
নমুনা পরীক্ষার পর রোববার (১৭মে) সর্বশেষ এ তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ কোভিড-১৯ শনাক্ত ২ জনকে নিয়ে এ পর্যন্ত কালিগঞ্জে মোট ১০৫ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। কোভিড-১৯ নতুন ২ জনের মধ্যে একজন কালীগঞ্জ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল এবং বক্তারপুর ইউনিয়নের এক গৃহবধূ (২৫) রয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানা সূত্রে জানা গেছে, কালীগঞ্জে করোনা আক্রান্ত ১০৫ জনের মধ্যে ১৭ মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছয়জন চিকিৎসক ও ৯ জন নার্সসহ মোট ২৭ জন কোভিড-১৯ শনাক্ত পজেটিভ শনাক্ত হয়। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত চারজন। কালীগঞ্জ থানা এলাকায় কর্মরত ডিএসবি’র ১ জন এসআই ও কালীগঞ্জে থানায় কর্মরত পুলিশের এসআই ৪ জন, প্রশিক্ষণকালীন উপপরিদর্শক (পিএসআই) ২ জন, এএসআই ৩ জন, একজন কনস্টেবল, বিশেষ আনসার একজন নতুন করে একজন পুলিশ কনস্টেবল এবং কালীগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ৪ জনসহ মোট ১৭ পুলিশ সদস্য করোনা পজেটিভ শনাক্ত হয়। এছাড়াও বিভিন্ন এলাকার আরও ৫৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
কালীগঞ্জে করোনা (কোভিড-১৯) শনাক্ত ১০৫ জনের মধ্যে ছয় চিকিৎসক, ১৬ পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৪ জনসহ ৯০ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
অপরদিকে, ছয় জনকে গাজীপুরে কোভিড ১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও ৯ জন চিকিৎসাধীন অবস্থায় হোম আইসোলেশনে আছেন। তাঁদের টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তারপুর ইউনিয়নের কোভিড-১৯ শনাক্ত গৃহবধূর স্বামী গত ১২ মে মঙ্গলবার দিবাগত রাতে শ্বাসকষ্টে মারা গেছেন। পরে বুধবার নিহতদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষায় রিপোর্ট পাওয়ার পর জানা যায় তাঁর স্ত্রী কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, করোনাভাইরাস শনাক্তের জন্য সর্বশেষ ৩৪ জনের নমুনাসহ মোট ৮৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সর্বমোট ১০৫ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। করোনার উপসর্গ থাকায় ছয় জনকে কোভিড ১৯ ডেডিকেটেড গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৬ মে পর্যন্ত ‘করোনা মুক্ত’ হিসেবে ৯০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, কালীগঞ্জ থানায় কর্মরত একজন পুলিশ সদস্য (২৩) (কনস্টেবল) নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাঁকে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে অস্থায়ীভাবে স্থাপিত আইসোলেশন রাখা হয়েছে।
তিনি আরো বলেন, কালীগঞ্জ থানা এলাকায় কর্মরত ডিএসবি’র একজন উপ-পরিদর্শক (এসআই) গত ১৬ এপ্রিল প্রথম করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়। এরপর কালীগঞ্জ থানায় কর্মরত আরো ৪ জন এসআই, প্রশিক্ষণকালীন উপ-পরিদর্শক (পিএসআই) ২ জন, এএসআই ৩ জন, একজন কনস্টেবল, বিশেষ আনসার একজন এবং সার্কেল অফিসে কর্মরত ৪ জনসহ মোট ১৬ পুলিশ সদস্য করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়। সকলেই আইসোলেশনে থেকে এখন ‘করোনা মুক্ত’। তাঁদের সকলের করোনা নেগেটিভ হওয়ায় ১৬ পুলিশ সদস্যকে ৮ মে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ‘করোনা মুক্ত’ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে….
কালীগঞ্জে এক শিশু ও পাঁচ নারীসহ ১০ জন কোভিড-১৯ শনাক্ত, ছড়িয়ে পড়ছে পুরো উপজেলায়?
কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন
গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন
চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন
গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন
কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!
কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০
কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯
কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ
কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩
কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ
কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?
কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ
কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত
কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত
গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ



