কালীগঞ্জে দুই ইউপি সদস্যসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে দু’জন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ আরও ৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৫১ জন এবং কোভিড-১৯ শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে এক জনের।

বুধবার (৩ জুন) পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানা গেছে।

কোভিড-১৯ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন করে কোভিড-১৯ শনাক্তের মধ্যে বাহাদুরসাদী ইউনিয়নের পরিষদের (ইউপি) ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার), একই ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ (২৫) এবং খলাপাড়া গ্রামের একজন অটো চালক (৫০) ও তাঁর স্ত্রী (৪৫) এবং জাঙ্গালিয়া ইউনিয়নের পরিষদের ডিজিটাল সেন্টারের একজন (ইউডিসি) উদ্যোক্তা (৩৩)। এছাড়াও রুপগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের একজন বিদেশ ফেরত পুরুষ (৪০) রয়েছে।

করোনার উপসর্গ থাকায় সকলেই গত ২৮ মে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, সর্বশেষ ৭ জনসহ কালীগঞ্জ মোট ১৫১ জন কোভিড-১৯ পজেটিভ হয়েছে। ২ জুন পর্যন্ত কালীগঞ্জে ৬ জন চিকিৎসক, ১৮ জন পুলিশ সদস্য, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৪ জন এবং হা-মীম গ্রুপে কর্মরত দুইজন উর্ধ্বতন কর্মকর্তাসহ কোভিড-১৯ শনাক্ত ১৫১ জনের মধ্যে ৯৮ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। অপরদিকে ২ জনকে গাজীপুরে কোভিড ১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও ৪৯ জন হোম আইসোলেশনে এবং সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে অস্থায়ীভাবে স্থাপিত আইসোলেশন ২ জন পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাঁদের টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়াও গত ৩১ মে (রোববার) বিকেলে কোভিড-১৯ শনাক্ত হয়ে কালীগঞ্জ পৌরসভার বাঘারপাড়া এলাকায় নিজ বাড়িতে এক ব্যবসায়ীর (৩৪) মৃত্যু হয়েছে।

কোভিড-১৯ শনাক্ত বাহাদুরসাদী ইউনিয়নের পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) হোসেন আলী বলেন, ‘গত ২৫ মে (সোমবার) বাহাদুরসাদী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের একজন (ইউডিসি) উদ্যোক্তা ও তাঁর বাবা কোভিড-১৯ শনাক্ত হয়। পরে আমিসহ ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য এবং কয়েকজন গ্রাম পুলিশ কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছি। বুধবার (৩ জুন) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জানানো হয় আমার ও ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) এবং একজন গ্রাম পুলিশ কোভিড-১৯ শনাক্ত হয়েছি। বর্তমানে আমরা তিনজনই হোম আইসোলেশনে রয়েছি’।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, ‘কালীগঞ্জ থেকে পাঠানো ২৩ জনের নমুনা পরীক্ষার পর সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। ২ জুন পর্যন্ত মোট ১২৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সর্বমোট ১৫১ জন কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনকে গাজীপুরে কোভিড ১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে’।

তিনি আরও বলেন, ‘২ জুন পর্যন্ত ৯৮ জনকে ‘করোনা মুক্ত’ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে’।

 

এ সংক্রান্ত আরো জানতে….

কালীগঞ্জে প্রাণ আরএফএল গ্রুপের এক কর্মকর্তাসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত

কোভিড-১৯: কালীগঞ্জে ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও ২ জনসহ ৫ জনের কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে ‘সোনালী ব্যাংক’র নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও এক কর্মকর্তা কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ড ভ্যানের চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কালীগঞ্জে সর্বশেষ ২ গৃহবধূসহ কোভিড-১৯ শনাক্ত ১০৯ জনের

কালীগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ ২ জন কোভিড-১৯ শনাক্ত, মোট ১০৫ জন

কালীগঞ্জে এক শিশু ও পাঁচ নারীসহ ১০ জন কোভিড-১৯ শনাক্ত, ছড়িয়ে পড়ছে পুরো উপজেলায়?

কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন

গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন

চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!

কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০

কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯

কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ

কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩

কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button