ব্রিতে ধান কেটে নবান্ন উদযাপন

ব্রিতে ধান কেটে নবান্ন উদযাপন

বিশেষ প্রতিনিধি 

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ধান কেটে ও পিঠা উৎসবের মধ্য দিয়ে নবান্ন উদযাপন করা হয়েছে।

বাংলা পঞ্জিকা অনুযায়ী ১৪৩৩ সালের পয়লা অগ্রহায়ণ, সোমবার (১৬ নভেম্বর) এ আয়োজন হয়।

সকালে প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর অতিথিরা ইনস্টিটিউটের গবেষণা মাঠে গিয়ে ধান কাটেন। পরে একটি রঙিন শোভাযাত্রা ব্রির সদর দপ্তরের বিভিন্ন সড়ক ঘুরে আসে।

শোভাযাত্রার পর ব্রি মিলনায়তনে নবান্ন নিয়ে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইব্রাহিম, যিনি ব্রির ধানভিত্তিক খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। কমিটির সদস্যসচিব ও ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলও বক্তব্য দেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে মিলনায়তনের সামনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। সেখানে ব্রির বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের পিঠা ও পায়েস খাওয়ানো হয়।