বারিতে সিআইপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বারিতে সিআইপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বিশেষ প্রতিনিধি 

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের (সিআইপি) একটি প্রতিনিধি দল গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ঘুরে দেখেছে। সংস্থাটির মহাপরিচালক সাইমন হেক দলের নেতৃত্বে ছিলেন। 



সোমবার (১৬ নভেম্বর) দলটি বারিতে পৌঁছায়।

ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা অতিথিদের অভ্যর্থনা জানান। এরপর মহাপরিচালকের সভাকক্ষে এক মতবিনিময় সভা হয়। সেখানে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত অতিথিদের কাছে বারির চলমান গবেষণার বিস্তারিত তুলে ধরেন।

সভা শেষে অতিথিরা বারির প্ল্যান্ট জেনেটিক রিসোর্স সেন্টার, যা জিন ব্যাংক নামে পরিচিত, এবং টিউবার ক্রপস রিসার্চ সেন্টারের টিস্যু কালচার ল্যাব ঘুরে দেখেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. কাওছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. আব্দুল মান্নান এবং ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মনিরুজ্জামান।