গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী কমিশনারসহ আরও ৮৮ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৭৩ জন হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী শনাক্তের তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
গাজীপুরের সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ৫১০ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৮৮ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ৪৬ জন, কালিয়াকৈরে ১৬ জন, কালীগঞ্জে ১৫ জন, শ্রীপুরে ৮ জন এবং কাপাসিয়ায় ৩ জন’।
শনাক্তের হিসেবে প্রথম সারিতে রয়েছে গাজীপুর সদর (মহানগর) ১ হাজার ৬৯০ জন, এরপর কালিয়াকৈরে ৩২৯, শ্রীপুরে ২৭৭ জন, কালীগঞ্জে ২১৫ জন এবং কাপাসিয়ায় ১৬২ জন।
সিভিল সার্জন আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ১৯ হাজার ৫০৯ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৬৭৩ জনের। কোভিড-১৯-এ আজ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ২৮ জনের’।
কোভিড-১৯ শনাক্ত সহকারী সচিব পদমর্যাদার ওই কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে প্রেষণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
গত ৯ জুন (সোমবার) তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। শুক্রবার (১৯ জুন) পাওয়া রিপোর্টে তিনি কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক।
অপরদিকে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা প্রতিদিনই উল্লেখযোগ্য হারে বাড়লেও, শনাক্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা অনেকটাই কম।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, ‘কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর এখনও অবধি ৪১৩ জন সুস্থ হয়েছেন।
আরো জানতে….