কালীগঞ্জে সহকারী কমিশনার ও এবিএলের ৪ শ্রমিকসহ ১৫ জন কোভিড-১৯ শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শঙ্কা বাড়াচ্ছে কালীগঞ্জে কোভিড-১৯ সংক্রমণের গতি। নতুন করে আরও ১৫ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন কালীগঞ্জ থেকে সম্প্রতি বদলি হওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, এমিগো বাংলাদেশ লিমিটেডের (এবিএল) ৪ শ্রমিক, হা-মীম গ্রুপের আরও ১ শ্রমিকসহ ১৫ জন।

শুক্রবার (১৯ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানা গেছে।

সব মিলিয়ে পুরো উপজেলায় শনাক্তের সংখ্যা এখন ২১৫ জন। ইতিমধ্যে জেলায় প্রথম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ‘রেড জোনের আওয়তায়’ আনা হয়েছে কালীগঞ্জ পৌরসভার ৪, ৫, ৬ নং ওয়ার্ডকে। এ পর্যন্ত কালীগঞ্জে কোভিড-১৯-এ মোট মৃত্যু হয়েছে ৪ জনের।

কোভিড-১৯ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন করে কোভিড-১৯ শনাক্তের মধ্যে রয়েছে, কালীগঞ্জ থেকে সম্প্রতি বদলি হওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের প্যাথলজি বিভাগের ১ কর্মী (৪৯), কালীগঞ্জ পৌর ভূমি অফিসের এক কর্মচারী (৩৩), বাড়ি মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে। পৌর এলাকার বালিগাঁও গ্রামের ২ নারী, হা-মীম গ্রুপে কর্মরত ১ কর্মী (৩২)। দুর্বাটি পূর্বপাড়া এলাকার এক মাদ্রাসা ছাত্র (২০)। ভাদার্ত্তী মধ্যপাড়া গ্রামে ১ জন (৬০) তিনি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিস সহায়ক। বাহাদুরসাদি ইউনিয়নের খলাপাড়া এলাকায় অবস্থিত এমিগো বাংলাদেশ লিমিটেডে (এবিএল) কর্মরত ৪ শ্রমিক১ জন সুয়িং অপারেটর (৩০), অপর ৩ জন কাটিং সেকশনের শ্রমিক। তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের এক নারী (২৩), তিনি সহকারী প্রোগ্রামার হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ কর্মরত। এছাড়া তুমুলিয়া গ্রামের অপর এক নারী (২৫)।

এছাড়াও মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ১ যুবক (২৪)।

করোনার উপসর্গ থাকায় তাঁরা গত ৯, ১৫ ও ১৬ জুন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন।

হা-মীম গ্রুপে কর্মরত কোভিড-১৯ শনাক্ত ওই কর্মী বলেন, ‘করোনা উপসর্গ থাকায় গত ৯ জুন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছি। শুক্রবার হাসপাতাল থেকে কোভিড-১৯ শনাক্তের বিষয়টি জানানো হয়েছে। আমি হা-মীম গ্রুপে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত। বর্তমানে আমি হোম আইসোলেশনে রয়েছি’।

কোভিড-১৯ শনাক্ত এমিগো বাংলাদেশ লিমিটেডে (এবিএল) কর্মরত ওই ৪ শ্রমিক নিজেরাই তাঁদের কর্মস্থল ও পদবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এমিগো বাংলাদেশ লিমিটেডের (এবিএল) অফিসার আমিনুল আকাশ বলেন, ‘কোভিড-১৯ শনাক্ত শ্রমিকদের বিষয়ে অফিসিয়ালী আমার কিছু জানা নেই’।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, সর্বশেষ ১৫ জনসহ কালীগঞ্জে মোট ২১৫ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ১৮ জুন পর্যন্ত কালীগঞ্জে একজন সহকারী কমিশনার (ভূমি), ৬ জন চিকিৎসক, ১৯ জন পুলিশ সদস্য, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৬ জন, বাহাদুরসাদী ইউনিয়নের পরিষদের দুই সদস্য (মেম্বার), হা-মীম গ্রুপে কর্মরত দুইজন কর্মকর্তা, প্রাণ-আরএফএল গ্রুপের একজন, নাভানা পাইপ ও প্লাস্টিক কারখানার ৬ জন, সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাসহ কোভিড-১৯ শনাক্ত ২১৫ জনের মধ্যে ১৩৬ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। অপরদিকে ৭৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাঁদের টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়াও টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালে নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ শনাক্ত হয়ে পৌরসভার বাঘারপাড়া এলাকায় নিজ বাড়িতে এক ব্যবসায়ীর (৩৪) মৃত্যু হয়েছে।

অপরদিকে তুমুলিয়া গ্রামের এক বৃদ্ধ, দুর্বাটি গ্রামের একজন এবং ফুলদী গ্রামের ৩০ দিন বয়সী এক শিশু মূত্যুর পর কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, ‘কালীগঞ্জ থেকে পাঠানো ৪৭ জনের নমুনা পরীক্ষার পর সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী আরও ১৫ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। ১৮ জুন পর্যন্ত মোট ১৮৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সর্বমোট ২১৫ জন কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জন মূত্যুর পর কোভিড-১৯ শনাক্ত হয়েছে’।

তিনি আরও বলেন,‘১৮ জুন পর্যন্ত ১৩৬ জনকে ‘করোনা মুক্ত’ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে’।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক বলেন, ‘গত ৯ জুন (সোমবার) কোভিড-১৯ পরীক্ষার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন সম্প্রতি বদলি হওয়া কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। শুক্রবার (১৯ জুন) পাওয়া রিপোর্টে জানা যায় তিনি কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকায় হোম আইসোলেশনে রয়েছে’।

 

এ সংক্রান্ত আরো জানতে………..

কালীগঞ্জে যুব উন্নয়ন কর্মকর্তা ও নাভানা’র ৪ জনসহ আরও ১০ জন কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে দুই ইউপি সদস্যসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে প্রাণ আরএফএল গ্রুপের এক কর্মকর্তাসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত

কোভিড-১৯: কালীগঞ্জে ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও ২ জনসহ ৫ জনের কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে ‘সোনালী ব্যাংক’র নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও এক কর্মকর্তা কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ড ভ্যানের চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কালীগঞ্জে সর্বশেষ ২ গৃহবধূসহ কোভিড-১৯ শনাক্ত ১০৯ জনের

কালীগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ ২ জন কোভিড-১৯ শনাক্ত, মোট ১০৫ জন

কালীগঞ্জে এক শিশু ও পাঁচ নারীসহ ১০ জন কোভিড-১৯ শনাক্ত, ছড়িয়ে পড়ছে পুরো উপজেলায়?

কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন

গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন

চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!

কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০

কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯

কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ

কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩

কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button