কোভিড-১৯ : কালীগঞ্জে শিক্ষক, হিসাব রক্ষক, এম্বুলেন্স চালকসহ আরও ৯ জন শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে নতুন করে কোভিড-১৯ শনাক্তের গতি নিয়মিত ভাবে বেড়েই চলেছে। এতে শঙ্কা বাড়ছে জেলায় প্রথম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ‘রেড জোন’ ঘোষীত কালীগঞ্জে। নতুন করে আরও ৯ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এই বৃদ্ধির জেরে কালীগঞ্জে মোট কোভিডে শনাক্ত হয়েছেন ২২৪ জন।

নতুন শনাক্ত মধ্যে রয়েছেন ১ জন শিক্ষক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর হিসাব রক্ষক ও এম্বুলেন্স চালক, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) হিসাব রক্ষকসহ বিভিন্ন পেশার আরও ৯ জন।

শনিবার (২০ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী কোভিড-১৯ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন করে কোভিড-১৯ শনাক্তের মধ্যে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর হিসাব রক্ষক (৪৯), এম্বুলেন্স চালক (৪৫) ও অফিস সহায়ক (৩৫)। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) হিসাব রক্ষক (৫২)। কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া গ্রামের ১ জন শ্রমিক (৫৫)। তুমুলিয়া গ্রামের ১ তরুণ (১৯)। বাহাদুরসাদি ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের ১ জন গৃহীনি (৪০) এবং বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের ১ গৃহীনি (২৬)।

করোনার উপসর্গ থাকায় সকলেই গত ১০ জুন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, সর্বশেষ ৯ জনসহ কালীগঞ্জে মোট ২২৪ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ১৯ জুন পর্যন্ত কালীগঞ্জে একজন সহকারী কমিশনার (ভূমি), ৬ জন চিকিৎসক, ১৯ জন পুলিশ সদস্য, একজন শিক্ষক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৭ জন, বাহাদুরসাদী ইউনিয়নের পরিষদের দুই সদস্য (মেম্বার), হা-মীম গ্রুপে কর্মরত দুইজন কর্মকর্তা, প্রাণ-আরএফএল গ্রুপের একজন, নাভানা পাইপ ও প্লাস্টিক কারখানার ৬ জন, এমিগো বাংলাদেশ লিমিটেডের (এবিএল) ৫ শ্রমিক, সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাসহ কোভিড-১৯ শনাক্ত ২২৪ জনের মধ্যে ১৩৮ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। অপরদিকে ৮৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাঁদের টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়াও টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালে নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ শনাক্ত হয়ে পৌরসভার বাঘারপাড়া এলাকায় নিজ বাড়িতে এক ব্যবসায়ীর (৩৪) মৃত্যু হয়েছে।

অপরদিকে তুমুলিয়া গ্রামের এক বৃদ্ধ, দুর্বাটি গ্রামের একজন এবং ফুলদী গ্রামের ৩০ দিন বয়সী এক শিশু মূত্যুর পর কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, ‘কালীগঞ্জ থেকে পাঠানো ২৬ জনের নমুনা পরীক্ষার পর সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী আরও ৯ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। ১৯ জুন পর্যন্ত মোট ১৮৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সর্বমোট ২২৪ জন কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জন মূত্যুর পর কোভিড-১৯ শনাক্ত হয়েছে’।

তিনি আরও বলেন,‘১৯ জুন পর্যন্ত ১৩৮ জনকে ‘করোনা মুক্ত’ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে’।

 

 

এ সংক্রান্ত আরো জানতে……

কালীগঞ্জে সহকারী কমিশনার ও এবিএলের ৪ শ্রমিকসহ ১৫ জন কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে যুব উন্নয়ন কর্মকর্তা ও নাভানা’র ৪ জনসহ আরও ১০ জন কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে দুই ইউপি সদস্যসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে প্রাণ আরএফএল গ্রুপের এক কর্মকর্তাসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত

কোভিড-১৯: কালীগঞ্জে ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও ২ জনসহ ৫ জনের কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে ‘সোনালী ব্যাংক’র নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও এক কর্মকর্তা কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ড ভ্যানের চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কালীগঞ্জে সর্বশেষ ২ গৃহবধূসহ কোভিড-১৯ শনাক্ত ১০৯ জনের

কালীগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ ২ জন কোভিড-১৯ শনাক্ত, মোট ১০৫ জন

কালীগঞ্জে এক শিশু ও পাঁচ নারীসহ ১০ জন কোভিড-১৯ শনাক্ত, ছড়িয়ে পড়ছে পুরো উপজেলায়?

কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন

গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন

চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!

কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০

কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯

কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ

কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩

কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button