গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। পোস্টের নিচে প্রতি ম্যাচেই দুর্দান্ত ছিলেন বেলজিয়াম জাতীয় দলের গোলরক্ষক। ২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর এই প্রথম শিরোপার দেখে পেলেন তিনি। আর তাতে ১৯৫৪ সালে গড়া ৬৬ বছরের পুরোনো একটি রেকর্ডে যোগ হয়েছে কোর্তোয়ার নাম।
হোসে লুইস পেরেজ-পায়ার পর প্রথম ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ- দুই দলের হয়েই লা লিগা জয়ের কীর্তি হলো কোর্তোয়ার। ৬৬ বছর আগে যে কীর্তি গড়েছিলেন লুইস পেরেজ-পায়া।
২০১৪ সালে আতলেতিকোর হয়ে লা লিগা শিরোপা জেতেন কোর্তোয়া। এই গোলরক্ষকের মতোই লুইস পেরেজ-পায়া রিয়ালে যোগ দেওয়ার আগে আতলেতিকোর হয়ে লিগ শিরোপা জিতেছিলেন ১৯৫১ সালে। ১৪ গোল করে বড় ভূমিকাও রাখেন। এরপর রিয়ালের হয়ে লিগ জেতেন ১৯৫৪ সালে।