গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকদের দপ্তরে রদবদল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) দপ্তরে রদবদল আনা হয়েছে।

সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখা এ সংক্রান্ত একটি আদেশে জারি করেছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) দপ্তরের রদবদল (পুনঃবন্টন) করা হয়েছে।

আদেশে গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ মশিউর রহমান স্বপদে বহাল রয়েছেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন সরদারকে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সার্বিক শাখায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল কালামকে দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে।

এবং সদ্য নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার রিবাকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা ও আইসিটি শাখার।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসকদের দায়িত্ব পুনঃবন্টন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।