গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ,কে,এম গোলাম মোর্শেদ খানকে সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ,কে,এম গোলাম মোর্শেদ খানকে (১৭৩২৬) সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (বিসিএস) ৩৩ তম ব্যাচের কর্মকর্তা এ,কে,এম গোলাম মোর্শেদ খানকে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কে.এম.আল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। এ,কে,এম গোলাম মোর্শেদ খান ২০১৮ সালের ৮ নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে টঙ্গী রাজস্ব সার্কেলে যোগদান করেছিলেন।