গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী রাজস্ব সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সাব্বির আহমেদকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নুরুন্নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদকে টঙ্গী সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
(বিসিএস) ৩৪ ব্যাচের কর্মকর্তা সাব্বির আহমেদ (১৭৮৯৫) বর্তমানে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন। তিনি চলতি বছরের ১৮ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বোয়ালমারী উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি সহকারী কমিশনার হিসেবে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
সাব্বির আহমেদের নিজ জেলা চট্টগ্রাম।
উল্লেখ্য : মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ,কে,এম গোলাম মোর্শেদ খানকে সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
আরো জানতে……..
টঙ্গী রাজস্ব সার্কেলের এসি-ল্যান্ড গোলাম মোর্শেদ খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ