মেষের প্রতিবেশী-আত্মীয়রা গোপনে শত্রুতা করবে, বন্ধুদের কাজে অতৃপ্তি বাড়বে মীনের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) বর্তমান বাসস্থানে অতৃপ্তি বাড়বে। প্রতিবেশী ও আত্মীয়রা গোপনে শত্রুতা করবে। স্বল্প যাত্রা শুভ নয়।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) হঠাৎ অর্থাগমন হবে। তবে বাড়িতে অতৃপ্তি বিরাজ করবে। পরিবারের সদস্যরা গোপনে শত্রুতা করবে।

মিথুন (২১ মে-২০ জুন) পেটের পীড়ায় কষ্ট বাড়বে। গোপনে দাম্পত্য কলহ বাড়বে। ভ্রমণ আনন্দময় হবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) হঠাৎ ব্যয় বাড়বে। ব্যবসায় লগ্নি পুঁজি ক্ষতিগ্রস্ত হবে। শরীরের যত্ন নিন।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) হঠাৎ অর্থ সঞ্চয় বেড়ে যাবে। তবে মনোবল এখনো পূর্ণ শক্তি লাভ করবে না। হঠাৎ পুরনো আশা পূরণ হতে পারে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) কর্মক্ষেত্রে গোপন শত্রু তৎপর হবে। এই অতৃপ্তির মাঝেও আশানুরূপ কাজ হবে। কর্মোদ্যম বেড়ে যাবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) পিতার পেটের পীড়া বেড়ে যাবে। হঠাৎ ভাগ্যের শুভ পরিবর্তন ঘটতে পারে। ভ্রমণ শুভ হবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) স্ত্রীর হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ আছে। কর্মফল দেখে মেজাজ গরম হয়ে যাবে। তবে স্ত্রীর ক্ষমতা হ্রাস পাবে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) শত্রুদের গোপন তৎপরতা বেড়ে যাবে। স্ত্রীর পেটের পীড়ায় কষ্ট পাবে। ভ্রমণ উভয়েরই মোটামুটি ভালো।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) পেটের রোগে কষ্ট বাড়বে। শত্রুরা প্রশাসনের সহযোগিতায় ক্ষতি করার চেষ্টা করবে। চর্মরোগ বাড়তে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) প্রেম ও রোমাঞ্চ শুভ। তবে প্রেম দ্রুত কার্যকর করতে গেলে ভেঙে যাবে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। বন্ধুদের কাজে অতৃপ্তি বাড়বে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো নয়।