হোতাপাড়ায় পিকআপ উল্টে নিহত দুই

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-মহমনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

নিহতরা হলেন- নেত্রকোণার কলমাকান্দা মহিষাশুর এলাকার সাকের আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৩২) ও একই জেলার দুর্গাপুর থানার সারিয়ার মাসকান্দা এলাকার মিয়াজ আলীর ছেলে মো. আমির হোসেন (৩০)।

তারা গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ভ্যানে করে তৈরি পোশাক বিক্রি করতেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, ভোরে ময়মনসিংহগামী একটি পিকআপ ঢাকা-মহমনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটস্থালেই ওই দুইজন মারা যান। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।