নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা স্থগিত

গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক : নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা স্থগিত রাজধানীর নটর ডেম কলেজে ২০২০-২১ শিক্ষার্বষে একাদশ শ্রেণি ভর্তিতে ভার্চুয়ালি লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার হবার কথা ছিল এই পরীক্ষা।

আজ সোমবার কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নটর ডেম কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তির ভার্চুয়ালি লিখিত পরীক্ষা ১৮ই আগস্ট অনুষ্ঠিত হবে না। এ পরীক্ষার তারিখ ও সময় শিক্ষার্থীদের আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানাে হবে।

ভার্চুয়ালি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের সংশয় দুর করার জন্য ১৯শে আগস্ট ডেমাে টেস্টের ব্যবস্থা করা হয়েছে। ডেমাে টেস্টের পর চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও লিংক শিক্ষার্থীদের আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানাে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তাছাড়া শিক্ষার্থীদের কলেজের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি আবেদনপত্রে প্রদত্ত নিজস্ব মােবাইল নম্বরে এসএমএস লক্ষ্য করার জন্য বলা হয়।