গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকা থেকে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার জিএমপি’র এএসআই শাহজাহান কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল মোহসীন রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার, মামলা ও রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁও থানার পরিদর্শক শরিফ আহমেদ।
গ্রেপ্তার পুলিশ সদস্য (এএসআই) শাহজাহান কবির (৩৮) কুমিল্লা জেলার নূরপুর এলাকার মো. মনু মিয়ার ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী অঞ্চলের জিআর শাখায় কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ আদালত ও সোনারগাঁও থানা সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানা এলাকায় ঢাকাগামী এশিয়া এয়ারকন নামে একটি বাসে তল্লাশি করে শাহজাহান কবিরের সিটের পাশে ১টি কালো রংয়ের ব্যাগে ৫ হাজার ৯৪০টি ইয়াবা উদ্ধার করে তাকে আটক করে র্যাব – ১১। এছাড়াও ১টি নোকিয়া ফোন ও ১টি আইফোন এক্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদি হয়ে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে {মামলা নাম্বার ৬ (৯) ২০}।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি সূত্রে জানা যায়, শাহজাহান কবির জিএমপি’র টঙ্গী অঞ্চলের জিআর শাখায় কর্মরত।
আরো জানতে……….
র্যাবের করা মাদক মামলায় কারাগারে পুলিশ পরিদর্শক শহিদুরসহ গ্রেপ্তার পাঁচজন