কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে মিথুনের, দাম্পত্য কলহ যোগ সিংহের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : ব্যাংকে অর্থ সঞ্চয় হবে। তবে আশা পূরণ হবে না। মায়ের অসুস্থতা দেখা দেবে।

বৃষ : ব্যবসার জন্য স্বল্প ভ্রমণ যোগ আছে। ব্যবসায় ব্যস্ততা বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।

মিথুন : আয় ও ব্যবসা বাড়বে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।

কর্কট : ঠান্ডায় স্নায়ু পীড়া বাড়বে। ভ্রমণ যোগ আছে। স্ত্রীর আয় বাড়বে।

সিংহ : দাম্পত্য কলহ ও অতৃপ্তি যোগ আছে। ব্যবসা উপলক্ষে বিদেশযাত্রা যোগ আছে। ব্যয় বাড়বে।

কন্যা : স্নায়ু রোগ ও অলসতা দেখা দেবে। ব্যাংকে অর্থ সঞ্চয় বাড়বে। শত্রুরা কাজের লোক তাড়াবার ব্যবস্থা করবে।

তুলা : বৈদেশিক ব্যবসা হবে। দূরদেশ ভ্রমণ হবে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না।

বৃশ্চিক : গায়ের ব্যথা বাড়বে। মায়ের স্নায়ু ও পেটের রোগ বাড়বে। পিতার বিদেশে ভ্রমণ হবে।

ধনু : আত্মীয়ের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বাতিল হবে। স্ত্রীর আয় বাড়বে। জমি বিক্রির পরিবেশ আসবে।

মকর : আয় ও ব্যবসা বাড়বে। ঠা-ায় স্ত্রীর স্নায়ু পীড়া বেড়ে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : ঠান্ডা ও অলসতা দেখা দেবে। আয় মোটামুটি ভালোই থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। মীন : ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। সন্তান বিদেশ গমনের ভিসা পাবে। স্বাস্থ্যের যত্ন নিন।